খলনায়ক জয়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেতা জয়। তবে এবার নায়ক চরিত্রে নয়, খলনায়কের চরিত্রে অভিনয় করবেন তিনি। অনন্য মামুন পরিচালিত ছবিটির নাম মোস্ট ওয়েলকাম টু। জয় বলেন, ‘অনেক দিন পর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। তাই আমি ভীষণভাবে রোমাঞ্চিত।’জয় জানান, ২৭ জানুয়ারি থেকে ভারতের চেন্নাইয়ে তিনি এই ছবির শুটিংয়ে অংশ নেবেন।জয় ছাড়া এ ছবিতে আরও অভিনয় করছেন অনন্ত ও বর্ষা।জয় এর আগে জীবনের গল্প, মায়ের মর্যাদা ও গ্রাম-গঞ্জের পিরিতি ছবিতে অভিনয় করেন।