খলনায়ক জয়রাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়রাজ
জয়রাজ

‘আমার শুরুটা হয়েছিল ‘‘পাসিং শট’’ দিয়ে।’ অকপটে নিজের অভিনয়ে আসা প্রসঙ্গে বললেন জয়রাজ। বড় পর্দায় কাজ শুরু করেছিলেন বিক্ষোভ সিনেমার মাধ্যমে। তারপর আয়না, কমন জেন্ডার ও জোসনা রাতের গল্প সিনেমায় কাজ করেছেন তিনি। এবার করলেন মহুয়া সুন্দরী নামের ছবিতে। সরকারি অনুদানে এ ছবিটি নির্মাণ করছেন রওশন আরা নিপা। ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন জয়রাজ। ‘গ্রামের এক খলনায়কের চরিত্রে আমি কাজ করেছি; যিনি যাত্রাদলের এক সুন্দরীর প্রেমে পড়ে। কিন্তু সেই সুন্দরী ভালোবাসে গ্রামের আরেক ছেলেকে। এটা জানার পরই আমি খেপে যাই।’ ছবি প্রসঙ্গে বললেন জয়রাজ।
মহুয়া সুন্দরী ছবিটির গল্প এগিয়েছে একটি যাত্রাদলকে কেন্দ্র করে। সায়মন ও নতুন নায়িকা পরিমনি থাকছেন ছবিতে।
পরিচালক জানান, ছবিটির বেশির ভাগ কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। এদিকে মহুয়া সুন্দরী ছাড়াও তিনি বেশ কয়েকটি ধারাবাহিক ও খণ্ড নাটকে নিয়মিত অভিনয় করছেন।