খলনায়ক নয় চরিত্রটি নেতিবাচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশাররফ করিম
মোশাররফ করিম

‘খলনায়ক নয়, চরিত্রটি নেতিবাচক।’—নিজের নতুন ছবির চরিত্রটি নিয়ে এভাবেই বললেন মোশাররফ করিম। ছবির নাম জালালের পিতাগণ। পরিচালক আবু শাহেদ। মোশাররফ করিম এবার তাঁর ষষ্ঠ ছবিতে অভিনয় করছেন। শুটিং করেছেন নয় দিন। জানালেন, আরও কয়েক দিন শুটিং করতে হবে।
জালালের পিতাগণ ছবিতে নিজের চরিত্রটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘ছেলেটি যা চায়, তা-ই তার কাছে সুন্দর। যখন তা চায় না, তখন ওটার চেয়ে অসুন্দর আর কিছু হতে পারে না। অন্তর্দ্বন্দ্বে ভরপুর।’
নিজেকে মোটেও এই ছবির খলনায়ক বলতে চান না মোশাররফ করিম। তিনি বলেন, ‘অভিনেতা হিসেবে যেকোনো চরিত্রকে আমি চরিত্রই মনে করি। যদি এক জায়গায় সীমাবদ্ধ হয়ে যাই, তাহলে তো আর অভিনয়ের ক্ষুধা মিটবে না। এখন নেতিবাচক চরিত্রে অভিনয় করছি, হয়তো পরের ছবিতেই পুরোপুরি ইতিবাচক চরিত্রে কাজ করব। টিভিনাটকে কিন্তু আমি দুই ধরনের চরিত্রেই কাজ করছি।’
মোশাররফ করিম এর আগে জয়যাত্রা, দারুচিনি দ্বীপ, রূপকথার গল্প, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর টেলিভিশন ছবিতে অভিনয় করেছেন।