খলনায়ক বাপ্পি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো রোমান্টিক নায়ক, আবার কখনো অ্যাকশন নায়ক হিসেবেই চলচ্চিত্রে পরিচিত বাপ্পি। সেই পরিচয় থেকে বেরিয়ে এবার খলনায়ক হিসেবে রুপালি পর্দায় দেখা যাবে তাঁকে। ইফতেখার চৌধুরীর ওয়ানওয়ে ছবিতে তিনি আসছেন নেতিবাচক চরিত্রে।
ঢাকা শহরের একজন শীর্ষ সন্ত্রাসীর জীবন নিয়ে তৈরি হবে ছবিটি।
বাপ্পির কাছে এটি ছিল একটি চ্যালেঞ্জ। বাপ্পি বলছিলেন, নায়কের চরিত্র থেকে বেরিয়ে খলনায়ক চরিত্রে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছে। অন্যদিকে ভালোও লেগেছে। পুরো ঢাকা শহর বলতে গেলে তাঁর হাতের মুঠোয়। এমন একটি চরিত্র। সব মিলিয়ে খুবই চ্যালেঞ্জিং।
এরই মধ্যে ছবিটির বেশির ভাগ শুটিং শেষ হয়েছে।
বাপ্পি জানান, সন্ত্রাসী এই চরিত্রটির দুঃখজনক পরিণতিও ছবিতে উঠে আসবে।
এখন তিনি লাভার নম্বর ওয়ান, অনেক দামে কেনা নামে দুটি ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন।