খলনায়ক সঞ্জয় দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমিতাভ বচ্চন অভিনীত সুপার হিট ছবি অগ্নিপথ আবার রিমেক হচ্ছে। এটা নতুন খবর না হলেও আসল খবর হলো ওই ছবির খলনায়ককে নিয়ে। মুকুল আনন্দ পরিচালিত ওই ছবিতে খলনায়ক কাঞ্চা চিন্না হিসেবে অভিনয় করেছিলেন ড্যানি ডেনজোয়াংপা। ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ওই ছবির এবারের রিমেকে খলনায়ক হবেন সঞ্জয় দত্ত। বাবা যশ জোহরের ছবিটি রিমেক করছেন ছেলে করন জোহর। আরও খবর হলো, অমিতাভ বচ্চনের চরিত্রটি অভিষেক বচ্চনকে না দেওয়ায় করনের সঙ্গে অমিতাভ পুত্রের ঠান্ডা লড়াই এখনো চলছে।