খলনায়ক সালমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশির দশকের মাঝামাঝি মুক্তি পাওয়া মিস্টার ইন্ডিয়ার সিক্যুয়াল হতে যাচ্ছে। প্রযোজক বনি কাপুর জানিয়েছেন, সাড়া জাগানো এই ছবির দ্বিতীয় পর্ব, অর্থাৎ মিস্টার ইন্ডিয়া ২ তৈরি হবে থ্রিডি ফরম্যাটে। প্রধান দুটি চরিত্রে অনিল কাপুর ও শ্রীদেবীর কথা ভাবা হচ্ছে। আর খলনায়ক হিসেবে থাকবেন সালমান খান। এ ব্যাপারে বনি কাপুরের মন্তব্য, সালমান এমন এক চরিত্রে অভিনয় করবেন, যা দর্শক অনেক দিন মনে রাখবে। ছবির বাজেট ধরা হয়েছে ১০০ কোটি রুপি। ওয়েবসাইট।