খলনায়ক হতে চেয়েছিলেন হৃতিক রোশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রথম সুপার হিরোদের একজন তিনি। কিন্তু হৃতিক রোশন জানালেন, কৃষ থ্রিতে নায়ক হওয়ার বদলে খলনায়কই হতে চেয়েছিলেন। ছবিতে বিবেক ওবেরয় যে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন, সেই চরিত্রটি বাবার কাছে চেয়েছিলেন হৃতিক। কিন্তু বাবা, ছবির পরিচালক রাকেশ রোশন ছেলের আবদার শোনেননি। হৃতিক বলেছেন, ‘কাল’ নামের এই খলচরিত্রটি ছবিতে বড় ভূমিকা পালন করেছে। পরে বিবেকের অভিনয় দেখে হৃতিকের মনে হয়েছে, কাল চরিত্রটির জন্য বিবেকই ছিল সবচেয়ে যোগ্য।
এদিকে কৃষ থ্রি ছবির কপিরাইট নিয়ে ঝামেলা তৈরি হয়েছে। উদয় সিং রাজপুত নামের মধ্যপ্রদেশের এক লেখক দাবি করেছেন, এই ছবির চিত্রনাট্য তাঁর লেখা। কিন্তু কপিরাইটের লঙ্ঘন করে তাঁকে কোনো কৃতিত্ব দেননি পরিচালক। ছবিটি মুক্তির ঠিক আগে এর ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন রাজপুত। পিটিআই।