খলনায়িকা আমিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা যেভাবে হয়েছিল, সেভাবে আর এগোতে পারেননি আমিশা প্যাটেল। হয়তো চাইছেন নতুন কোনো চমক দিতে। আর তাই এবার অভিনয় করতে যাচ্ছেন খলনায়িকা চরিত্রে। পরিচালক সুসি গণেশান পুনর্নির্মাণ করছেন তাঁর থিরুট্টু পায়েলে নামের তামিল ছবিটি। হিন্দি ভাষায় নির্বিতব্য ছবির নাম রেখেছেনশর্টকাট রোমিও। এই ছবিতেই খলনায়িকা হচ্ছেন আমিশা। ছবির গল্পে দেখা যাবে মুম্বাইয়ের এক ধনী লোকের স্ত্রী আমিশা। এক ভবঘুরের প্রেমে পড়ে যান হঠাৎ। ভবঘুরে চরিত্রে অভিনয় করছেন নিল নিতিন মুকেশ। অবৈধ সম্পর্কের পাশাপাশি ভবঘুরের সঙ্গে আমিশার শত্রুতাও জমবে এই ছবিতে। টিএনএন।