খসরু ও আলমের নেতৃত্বে অংশ নিচ্ছে একটি প্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন হবে ১১ আগস্ট। এরই মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্যানেল চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নির্বাচনে অংশ নেওয়া খসরু-আলম প্যানেলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয় হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্জাক, আলমগীর, ফারুকসহ বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্বরা। এখানে তাঁরা খসরু-আলম প্যানেলকে সমর্থন জানান। তাঁদের সঙ্গে এই প্যানেলকে আরও সমর্থন জানান শাকিব খান, মিশা সওদাগর, মুহম্মদ হান্নান প্রমুখ।খসরু-আলম প্যানেলে থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন খোরশেদ আলম খসরু, আতিকুর রহমান লিটন, এ জে রানা, শামসুল আলম, মেহেদী হাসান সিদ্দিকী, ইস্পাহানি আরিফ জাহান, জাহিদ হোসেন, মোহাম্মদ হোসেন জেমী, নাসিরউদ্দিন দিলু, আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল, দেলোয়ার জাহান ঝন্টু, আব্বাসউল্লাহ, ইলিয়াস কাঞ্চন, সাইদুর রহমান সাঈদ, আনোয়ার হোসেন মিন্টু, শাহ আলমগীর বাচ্চু, মোস্তাফিজুর রহমান বাবু, উত্তম আকাশ, মালেক আফসারী, বি এইচ নিশান ও আবু সাইদ খান।