খাট্টা মিঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেরা ফেরি, ভুল ভুলাইয়া, ভাগাম ভাগ, দে দানা দান—ছবিগুলোর পরিচালক প্রিয়দর্শন। প্রধান নায়ক অক্ষয় কুমার। এই হিট জুটি যতবার পর্দায় আসবে, দর্শক ততবারই প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়বে—এমন ধারণা বলিউডের ট্রেড পণ্ডিতদের। তাঁদের ধারণা অনুযায়ী, এই জুটির আগামী ছবি খাট্টা মিঠাও বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে। প্রিয়দর্শন যদিও বয়ান করেছেন, কমেডি ছবি করতে করতে তিনি ক্লান্ত। খাট্টা মিঠার পর সিরিয়াস ছবির দিকে আবারও ঝুঁকে যাওয়ার পরিকল্পনা করছেন প্রিয়দর্শন।খাট্টা মিঠার কাহিনিও অবশ্য এক অর্থে সিরিয়াস। রাজনীতিবিদদের দুর্বলতা নিয়ে ব্যঙ্গাত্মক ছবি। এই ছবির পরিবেশক স্বয়ং অক্ষয় কুমার। ছবির নায়িকা অবশ্য নতুন—তৃষা কৃষ্ণান। সাড়ে সাত বছর আগে প্রিয়দর্শনেরই দক্ষিণী ছবি দিয়ে অভিনয়ের জগতে পা রেখেছিলেন তিনি। এর পর থেকে বলিউডে কাজ করার ইচ্ছা থাকলেও দক্ষিণী ছবির ব্যস্ততা তাঁকে বলিউডমুখী হতে দেয়নি। তবে এবার প্রিয়দর্শনের হাত ধরেই হিন্দি ছবিতে নাম লিখিয়েছেন। ছবিতে অক্ষয় কনস্ট্রাকশন কন্ট্রাক্টর শচীন টিচকুলের চরিত্রে অভিনয় করেছেন। প্রীতমের সংগীত পরিচালনায় খাট্টা মিঠা মুক্তি পাবে ২৩ জুলাই। সূত্র: ওয়েবসাইট