খাদক দীপিকা!

প্রতি দুই ঘণ্টা অন্তর পেটপূজা করেন দীপিকা পাড়ুকোন! এমনকি ছবির সেটের অন্যদের খাবারেও নাকি ভাগ বসান ছিপছিপে গড়নের এই মডেল ও অভিনেত্রী। সম্প্রতি দীপিকার হাঁড়ির খবর ফাঁস করে দিয়েছেন চেন্নাই এক্সপ্রেস ছবির অভিনেতা শাহরুখ খান। ছবিটিতে অভিনয় করছেন শাহরুখ ও দীপিকা। পরিচালক রোহিত শেঠি। চেন্নাই এক্সপ্রেস মুক্তি পাচ্ছে আগামী ৮ আগস্ট। ছবিটির প্রচারণার কাজে সম্প্রতি কালারস টিভির ‘কমেডি নাইট উইথ কপিল’ অনুষ্ঠানে হাজির হন শাহরুখ, দীপিকা ও রোহিত। দীপিকার কাছে তাঁর শরীরের ফিটনেস মন্ত্র জানতে চান অনুষ্ঠান সঞ্চালক কপিল। তখন শাহরুখের দিকে ফিরে তাঁর মুখেই এ প্রশ্ন শুনতে চান দীপিকা। এভাবে নিজেই নিজের ফাঁদে পড়ে যান দীপিকা। দীপিকাকে প্রশ্ন না করে শাহরুখ বলেন, ‘প্রচুর খায় দীপিকা। পার্বত্য এলাকায় চেন্নাই এক্সপ্রেস ছবির শুটিং করার সময় আমাদেরকে স্রেফ চা আর বিস্কুট খেয়ে থাকতে হয়েছে। কারণ, দীপিকা ছবির দলের সবার খাবার একাই খেয়ে ফেলত। এমনকি স্পট বয়দের খাবারেও সে ভাগ বসাত।’দীপিকা সম্পর্কে শাহরুখের এই বক্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন রোহিত শেঠিও। আইএএনএস।