খাদ্যের বিষক্রিয়ায় অসুস্থ জর্জ ক্লুনি!
সম্প্রতি ইতালিতে হলিউডের অভিনেতা জর্জ ক্লুনি, তাঁর প্রেমিকা স্ট্যাসি কিবলার তাঁদের কয়েকজন বন্ধু-বান্ধবসহ এক রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গিয়েছিলেন। স্ট্যাসি এক টুইট বার্তায় জানিয়েছেন, সেখানকার খাবার খাওয়ার পর হঠাত্ই তাঁরা খাদ্যের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন।‘ইতালিতে খুবই বাজে খাবার খেয়েছিলাম আমরা। নৈশভোজে অংশ নেওয়া প্রায় সবাই আমরা এই খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়েছি।’ জর্জ ক্লুনির বর্তমান প্রেমিকা ৩২ বছরের স্ট্যাসি কিবলার তাঁর টুইটারে এমনটিই লিখেছেন।ইতালির সেরনোব্বিওর একটি রেস্তোরাঁয় জর্জ ক্লুনি, স্ট্যাসি ছাড়াও ইতালিতে অবস্থানরত ক্লুনির বন্ধু-বান্ধব সবাই এ নৈশভোজে অংশ নিয়েছিলেন। যদিও কমবেশি উপস্থিত সবাই খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। শেষ পর্যন্ত কারোরই হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়েনি। তাঁরা একসময় এমনিতেই বিষয়টি সামলে উঠেছিলেন। সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে টিএমজি।