খান-খিলাড়ি সন্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশ কয়েক বছরের মধ্যে এবারই প্রথম ঈদে সালমান খানের কোনো ছবি মুক্তি পাচ্ছে না। আর সেই বাজারটাই দখলে নিতে চেয়েছিলেন শাহরুখ খান আর অক্ষয় কুমার। খানের অনুপস্থিতিতে বেজেছিল যুদ্ধের দামামা ‘কিং খান’ ও ‘খিলাড়ির’ মধ্যে। শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস আর অক্ষয় কুমারের ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই অ্যাগেইন ছবি দুটি মুক্তি পাওয়ার কথা ছিল একই দিনে, ৮ আগস্ট। তবে অবস্থা বেগতিক দেখে প্রযোজক একতা কাপুর নিজেই পিছিয়ে দিয়েছেন তাঁর ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই অ্যাগেইন ছবির মুক্তির তারিখ। ১৫ আগস্ট মুক্তি পাবে এটি। ফলে দুই ঘরানার দুটি ছবিই পাবে দর্শকের সমান মনোযোগ। ফিল্মফেয়ার।