খান পরিবারে আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেমেয়ে দুটিকে নিয়ে আহ্লাদের শেষ নেই শাহরুখ খানের। আরিয়ান-সুহানাও হয়েছে বাবা অন্তঃপ্রাণ। দুজনকেই তায়কোন্দো শেখাচ্ছেন শাহরুখ। গত সোমবার ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হলো ছোটদের তায়কোন্দো প্রতিযোগিতা। সেখানে আরিয়ান ও সুহানাও ছিল। আর দর্শক সারিতে ছিলেন শাহরুখ-গৌরী। উচ্ছ্বসিত শাহরুখ বললেন, ‘সুহানা বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলল। আর আরিয়ানের কলাকৌশলে বুদ্ধিমত্তার ছাপ ছিল।’ প্রতিযোগিতা শেষে বিজয়ী অর্থাৎ চ্যাম্পিয়ন হিসেবে দুই ভাইবোনের নাম ঘোষণা করা হয়। গোটা খান পরিবারের আনন্দ তখন দেখে কে! ওয়েবসাইট।