খানদের নিয়ে করণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের তিন খানকে কখনোই একত্র করা যাবে না—নিশ্চিত জেনেই সে পথ আর মাড়াননি খ্যাতিমান পরিচালক করণ জোহর। তবে আমির ও সালমান খানকে এক করার চেষ্টা করেছিলেন। সে বহু দিন আগের কথা। কিন্তু দুই খানের কেউই কফি উইথ করণ অনুষ্ঠানে আসতে রাজি হননি। এবার দুজনকেই রাজি করালেন। তবে আলাদা আলাদা। আমির খান আসবেন স্ত্রী কিরণ রাওকে সঙ্গে নিয়ে। সালমান খানও আসবেন, তবে একা। ইদানীং করণ-সালমানের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। সেটাকে বলিউডের আরেক খান শাহরুখ কতটা নেক নজরে দেখছেন, সেটাই এখন দেখার বিষয়। কারণ, করণের সঙ্গে শাহরুখের যেমন ইয়ার-দোস্তি আছে, তেমনি সালমানের সঙ্গে রয়েছে সাপে-নেউলে সম্পর্ক। ওয়েবসাইট।