খাপছাড়া শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো প্রাণোচ্ছ্বল অভিনয় দিয়ে পর্দার সামনে আটকে রাখছেন দর্শকদের। পর্দার আড়ালে অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত একটা জীবন আছে। সেখানে তাঁদের কেউ কেউ ভিন্ন মানুষ। যেমন অভিনেতা শাহরুখ খান। দর্শক তাঁকে দৃঢ় ও মার্জিত ব্যক্তিত্বের অধিকারী একজন মানুষ হিসেবে চেনে। ‘ব্যক্তিগত জীবনে আমি খুব খাপছাড়া স্বভাবের লোক। অন্তর থেকে উঠে আসা আবেগ-অনুভূতিগুলো প্রকাশ করতে পারি না। একটু লাজুক, শান্ত ও খানিকটা নিঃসঙ্গ প্রকৃতির মানুষ আমি।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে এভাবেই বর্ণনা করলেন এই অভিনেতা। ৪৫ বছর বয়সী এই অভিনেতা জানালেন, কদিন আগে নিজেকে খুব হতাশাগ্রস্ত লাগছিল। অবশ্য সে ভাবটা কাটিয়ে উঠে ফের পূর্ণোদ্যমে কাজ শুরু করেছেন তিনি। ওয়েবসাইট।