খাবারকে ‘না’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবার খাওয়া একরকম ছেড়েই দিয়েছেন হিল্লোল। এখন খাবারের টেবিলে তাঁকে খুব একটা দেখাই যায় না। হিল্লোল নাকি ভাত ছুঁয়েও দেখেন না। মাস তিনেক ধরে এই অবস্থা। কারণ কী? হিল্লোল বলেন, ‘এবারই প্রথম চলচ্চিত্রে কাজ করছি। তাই পরিচালকের কথা তো শুনতেই হবে। পরিচালকের কড়া নির্দেশ, ওজন কমাতে হবে। ছবিতে আমি একজন তরুণ পরিচালকের চরিত্রে অভিনয় করছি। বয়স তো একটু আয়ত্তের মধ্যে রাখতেই হবে।’হ্যালো অমিত ছবিতে অভিনয় করছেন হিল্লোল। এটি পরিচালনা করছেন শঙ্খ দাশগুপ্ত। ছবিটির কাজ এরই মধ্যে শুরু হয়েছে।জানা গেছে, আগামী পয়লা বৈশাখে হ্যালো অমিত ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।