খাবারের নান্দনিক ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকচিত্রের প্রদর্শনী, তবে ঘুরে দেখলে জিবে পানি এসে যায়। মজার মজার খাবার আর সেসবের নান্দনিক ছবি দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। ‘ফুডোগ্রাফি’ নামে এ প্রদর্শনী গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে। খাবারদাবারের খোঁজখবর নিয়ে ফেসবুকে আছে ‘ঢাকা ফুডিস’ নামে একটি পেইজ। ফেসবুকেই খাবারের ছবি তোলার একটি প্রতিযোগিতার আয়োজন করে ঢাকা ফুডিজ। পেজটির উদ্যোক্তা আশিকুর রহমান ও মোহাম্মদ খান জানান, মোট ৪৬৮টি ছবি জমা পড়ে প্রতিযোগিতায়। বিচারকদের রায় এবং ফেসবুক লাইকের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয়েছে। বাছাই করা ৪৭টি ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। ফুডোগ্রাফি প্রতিযোগিতায় সেরা ছবির পুরস্কার পেয়েছেন নটর ডেম কলেজের ফারহান আশিক। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন যথাক্রমে ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির সিবগাত আলম ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের তাজরিয়ান বিনতে হাসান। উদ্বোধনী দিনে প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলোর আলোকচিত্রীদের হাতে শুভেচ্ছা সনদ তুলে দেন প্রতিযোগিতার তিন বিচারক সৈয়দ জাকির হোসেন, পল্লব মোহাইমেন ও হাসান বিপুল। প্রদর্শনীটি চলবে আগামীকাল শনিবার পর্যন্ত এবং প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।অনন্ত জীবন যদিনন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৩তম জন্মদিন আগামী ১৩ নভেম্বর। জন্মদিন উপলক্ষে খ্যাতিমান আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা হুমায়ূন আহমেদের আলোকচিত্রের প্রদর্শনী শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে ধানমন্ডির গ্যালারি চিত্রকে। আজ বিকেল চারটায় ‘অনন্ত জীবন যদি’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের, আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড মার্কেটিং পরিচালক নওশাদ করিম। হুমায়ূন জননী আয়েশা ফয়েজ ও লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওনও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে প্রদর্শনীর আয়োজক পাক্ষিক অন্যদিন-এর পক্ষ থেকে জানানো হয়েছে। এই প্রদর্শনীর ছবি বিক্রি থেকে পাওয়া অর্থ নেত্রকোনায় হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে দান করা হবে।সুনীল স্মরণসভাকবি সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণসভার আয়োজন করেছে জাতীয় কবিতা পরিষদ। আজ শুক্রবার বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সভা শুরু হবে। বাংলাদেশ থিয়েটারের ২৬ বছর‘নাটক হোক সুস্থ মননশীলতা সৃষ্টির তীর্থক্ষেত্র’ স্লোগান নিয়ে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে যাচ্ছে নাট্যসংগঠন বাংলাদেশ থিয়েটার। আজ শুক্রবার সকাল থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে দিনব্যাপী এই উত্সব।শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে বেলা ১১টায় উত্সবের উদ্বোধন করবেন আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, মঞ্চমেলা, বাউল গান এবং সন্ধ্যায় সী-মোরগ নাটকের ২৩৯তম মঞ্চায়ন।সমীর আইচের প্রদর্শনীঢাকা আর্ট সেন্টারে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারতীয় শিল্পী সমীর আইচের ১১ দিনব্যাপী একক চিত্রপ্রদর্শনী। বিকেল পাঁচটায় যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করবেন মিজারুল কায়েস, অঞ্জন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ই এইচ এম মতলুব আলী। প্রদর্শনী চলবে আগামী ১৯ নভেম্বর ২০১২ পর্যন্ত। খোলা থাকবে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।