খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক প্রজাপতি মন। এটি রচনা করেছেন ফেরদৌস হাসান, পরিচালনা করেছেন ফজলুর রহমান। এতে অভিনয় করছেন জয়। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?চট্টগ্রাম থেকে কিছুক্ষণ আগে ফিরেছি। যে বাসে আসছিলাম, ঢাকার কাছে এসে তা নষ্ট হয়ে যায়। অন্য বাস আমাদের ঢাকায় নিয়ে আসে। আমার ছেলে আয়াতের বয়স সাত মাস। বাসায় ফেরার পর থেকেই ও চিত্কার করছে। বুঝতে পারছি, খুব খুশি হয়েছে। ১২ দিন পর ও আমাকে দেখছে।চট্টগ্রামে কী করলেন?আলভি আহমেদ নতুন ধারাবাহিক তৈরি করছেন। নাম এয়ারকম। চট্টগ্রামের ফয়’স লেকের মধ্যে রিসোর্ট আছে। এত সুন্দর জায়গা, কোনো ঝামেলা নেই। খুব নিরিবিলি কাজ করেছি। এ ছাড়া গলফ ক্লাব ও আগ্রাবাদে শুটিং হয়েছে। আমার সঙ্গে এই ধারাবাহিকে আরও অভিনয় করছেন পার্থ বড়ুয়া, আগুন, বাঁধন, তানজিকা, ফারিহা। এক করপোরেট অফিসের গল্প। আজ তো প্রজাপতি মন ধারাবাহিকটি প্রচারিত হবে।প্রায় ১০ বছর পর ফেরদৌস হাসানের নাটকে কাজ করছি। বিয়েবাড়িতে আমি সবাইকে আনন্দ দিয়েছি। আমার কারণে কিছু ঘটনাও ঘটেছে। ১৩ পর্ব পর্যন্ত কাজ করেছি। সাধারণত সাত-আট দিনেই ১৩ পর্বের কাজ হয়ে যায়। কিন্তু এ কাজটি করার জন্য ২৪ দিন সময় দিয়েছি। শিগগিরই সামনের অংশের কাজ শুরু হবে।বাংলাভিশনের রঙের দুনিয়া ধারাবাহিকের কথা বলুন।দেখুন, এই নাটকে কাজ করার সময় খুব একটা গুরুত্ব দিইনি। কিন্তু পরে দেখেছি, নাটকটি দর্শক ভালোভাবে নিয়েছে। কারণ এখানে এ টি এম শামসুজ্জামানসহ অনেক জ্যেষ্ঠ ও জনপ্রিয় শিল্পী অভিনয় করেছেন। আর কাহিনি ও সংলাপগুলো খুব মজার।নাটক ছাড়া আর কিছু করছেন?গুলশান দুই নম্বরে চায়নিজ খাবারের একটি রেস্টুরেন্ট চালু করছি। নাম ‘প্যান পাও’। মার্চের প্রথম দিন এর উদ্বোধন হবে। চীনা খাবারের অন্য যেকোনো রেস্টুরেন্ট থেকে এটি হবে একেবারেই আলাদা। আসল চায়নিজ খাবারের স্বাদ পাওয়া যাবে এখানে।