খালার নির্বাচনী প্রচারে রানী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের তারকা রানী মুখার্জির খালা দেবশ্রী রায় এবার ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অংশ নিচ্ছেন। তাই খালার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে কলকাতায় আসছেন রানী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবশ্রী নির্বাচনে লড়ছেন দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলের রায়দিঘি আসনে। এ আসনে সিপিএমের প্রার্থী হয়েছেন রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। রানী বলেছেন, খালা দেবশ্রীর নির্বাচনী প্রচারণাকে জনমুখী করার জন্য তাঁর সঙ্গে আসছেন বলিউডের আরও কয়েকজন তারকা।