খালিদ মাহমুদ মিঠুর ছবিতে গাইলেন আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ ছবির একটি গানে কণ্ঠ দিলেন আগুন। জুয়েল মাহমুদ ও মিঠুর কথায় ছবির একটি ফোঁকগানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির সংগীতায়োজন করেছেন তরুণ সংগীতপরিচালক সাজ আহমেদ শাহরিয়ার। এ সম্পর্কে আগুন বলেন, ‘গানটির কথা ও সুর বেশ সুন্দর। এতে কণ্ঠ দিয়ে আমার মনে হয়েছে, দেশীয় সুরে একটি ভিন্ন স্বাদের গান হয়েছে এটি। আশা করছি, গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।’ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘জোনাকির আলো’ ছবির আবহসংগীতও করছেন সাজ আহমেদ শাহরিয়ার। ছবির শুটিং দ্রুত এগিয়ে চলেছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইমন, বিদ্যা সিনহা মিম প্রমুখ।