প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসে গতকাল চিত্রশিল্পী ও চলচ্চিত্রনির্মাতা খালিদ মাহমুদ মিঠুর ‘ডিকনস্ট্রাকটিং’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে। এটি মিঠুর একাদশতম একক প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, মনিরুল ইসলাম ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। প্রদর্শনীতে সম্প্রতি আঁকা ১০১টি চিত্রকলা স্থান পেয়েছে। আগামী ১৫ মে পর্যন্ত চলবে এ প্রদর্শনী।
মিঠুর এই একক প্রদর্শনী হচ্ছে ছয় বছর পর। এতে অ্যাক্রিলিক, মিশ্রমাধ্যমে আঁকা ছবি ছাড়াও বেশ কয়েকটি ছাপচিত্র রয়েছে।