খালিদ মাহমুদের তিন ছবির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের ধানমন্ডি শাখায় গতকাল শনিবার সন্ধ্যায় প্রদর্শিত হলো নির্মাতা খালিদ মাহমুদের তিনটি প্রামাণ্যচিত্র। বাংলা নববর্ষ উদ্্যাপনের বর্ণাঢ্যতাকে তুলে ধরা ছবির নাম ফেইথ। এ ছবিতে বাংলা নববর্ষের প্রথম দিনের নানা আয়োজনের সঙ্গে দেখানো হয় চড়কপূজা। এ ছাড়া অপর দুটি ছবি ছিল এন্ডলেস জার্নি ও রিদম অব বাংলাদেশ।