খালিদ মাহমুদের ৫০তম জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রশিল্পী ও চলচ্চিত্রনির্মাতা খালিদ মাহমুদ মিঠু ৫০ বছরে পদার্পণ করতে যাচ্ছেন। আজ ১ জানুয়ারি ২০১১ তাঁর ৫০তম জন্মদিন উপলক্ষে চ্যানেল আই ও গ্যালারি চিত্রক দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানে শিল্পীর ড্রয়িং, শুটিংয়ের কর্মরত আলোকচিত্র ও তিন মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উপস্থাপিত হবে।