খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সাহিত্য সমাজের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শহরের মোক্তারপাড়ায় পাবলিক লাইব্রেরির বকুলতলা চত্বরে ১৮তম ‘বসন্তকালীন সাহিত্য উত্সব’ শুরু হয়েছে। এ উত্সবের স্লোগান: এসো কথা ও কবিতায় চির সুন্দরের ভাষায়। বসন্তবন্দনা, জাতীয় সংগীত ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দুই দিনব্যাপী এই উত্সবের উদ্বোধন করেন লেখক ও গবেষক আলী আহমেঞ্চদ খান আইয়ুব। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বায়ান্নর ভাষাশহীদ, সদ্যপ্রয়াত বিচারপতি হাবিবুর রহমান ও অভিনেত্রী সুচিত্রা সেনের সঞ্চরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সাহিত্য উত্সবে বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ‘খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ২০১৪’ দেওয়া হয় বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে। সন্ধ্যায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি সরোজ মোস্তফা। আলোচনা করেন অধ্যাপক যতীন সরকার, নারীনেত্রী বেগম রোকেয়া, কবি আলী ইদ্রিস, কবি আবদুর রাজ্জাক, কবি গাজী মোবারক হোসেন, কবি মামুন খান, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ ইমরান প্রমুখ। উত্সবে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক কবি-সাহিত্যিকসহ শত শত সাহিত্যপ্রেমী ও সাংস্কৃতিক কর্মী অংশ নেন।