খালেদ খান স্মরণে শোকসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে প্রয়াত অভিনেতা, নির্দেশক খালেদ খান স্মরণে শোকসভা করবে। আলোচনা করবেন বিশিষ্ট নাট্যজনবৃন্দ। সভাপতিত্ব করবেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী। সব সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যকর্মীদের খালেদ খানের শোকসভায় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।