খালেদ খানকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদ খান
খালেদ খান

প্রয়াত অভিনয়শিল্পী খালেদ খানকে আজ স্মরণ করবে তাঁর পরিবার ও নাগরিক নাট্য সম্প্রদায়।
খালেদ খানের মেয়ে জয়িতা জানান, আজ দুপুর ১২টায় তাঁদের ধানমন্ডি ৪ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে খালেদ খানের কুলখানির আয়োজন করা হয়েছে। এই আয়োজনে খালেদ খানকে স্মরণ করা হবে, এরপর হবে মিলাদ মাহফিল। সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় খালেদ খান স্মরণে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে নাগরিক নাট্য সম্প্রদায়। জানা গেছে, এই অনুষ্ঠানে নাটকসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা খালেদ খানকে স্মরণ করবেন, তাঁর স্মৃতিচারণা করবেন। থাকবে আবৃত্তি। খালেদ খানের পছন্দের গান গেয়ে শোনাবেন লাইসা আহমেদ লিসা, বুলবুল ইসলাম, জয়িতা ও নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্যরা।