খালেদ খানকে স্মরণ করবে যুবরাজ সংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত অভিনেতা ও নির্দেশক খালেদ খানের ৬০তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিল্পকলা একাডেমিতে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় একাডেমির জাতীয় নাট্যশালায় সংগীত, নৃত্য, নাট্যাংশ, তথ্যচিত্র ও কথোপকথনের মাধ্যমে তাঁকে স্মরণ করা হবে। অনুষ্ঠানের আয়োজক যুবরাজ সংঘ। ৯ ফেব্রুয়ারি ছিল খালেদ খানের জন্মদিন।