খালেদ খানের অবস্থা সংকটাপন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চ ও টিভির অভিনয়শিল্পী এবং নির্দেশক খালেদ খান এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গতকাল বুধবার বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি বারডেম হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
হাসপাতালের চিকিৎসকদের সূত্রে জানা গেছে, খালেদ খানের অবস্থা সংকটাপন্ন। খালেদ খানের পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
খালেদ খান দীর্ঘদিন মোটর নিউরন সমস্যায় ভুগছিলেন। গত সোমবার বিকেলে তাঁর রেসপিরেটরি অ্যাটাক হয়। এ সময় তিনি হূদেরাগেও আক্রান্ত হন। এরপর তাঁকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।