খালেদা এদিব স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘একাত্তরের দিন, স্বপ্ন এবং কষ্ট’—কবি খালেদা এদিব চৌধুরীর এ কবিতাটি আবৃত্তি করে স্মরণানুষ্ঠানের সূচনা করেন মনজুরুর রহমান।খালেদা এদিব চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে খালেদা এদিব চৌধুরী স্মৃতি সংসদ। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। সভাপতিত্ব করেন কথাশিল্পী রাহাত খান। স্মৃতিচারণা করেন পান্না কায়সার, কাজী রোজী, নাসির আহমেদ, কবিপুত্র তানভীরুল হক, কন্যা সুমনা হক প্রমুখ। নিবেদিত কবিতা পাঠ করেন প্রীতিলতা। খালেদা এদিব চৌধুরী সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমী, আলাওল সাহিত্য পুরস্কারসহ অনেক সম্মাননায় ভূষিত হন।