খুঁতখুঁতে স্বভাব আমার: তারিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোষ-গুণ মিলিয়েই মানুষ। তারকারাও এর বাইরে নন। তারকাদের ভালো গুণগুলো কী, তাঁদের কি কোনো মন্দ দিক আছে? এবার তারকার নিজের মুখেই শুনুন দোষ-গুণের খবরআমার যত দোষ আমি মানুষকে বিশ্বাস করি। এটা তো আমার গুণ, তাই না? কিন্তু যখন কেউ সেই বিশ্বাসের জায়গাটা নষ্ট করে, তখন সেটাকে দোষ বলেই মনে হয়।  আমি খুব খুঁতখুঁতে স্বভাবের। আমার খুঁতখুঁতে স্বভাবের কারণে অনেকে বিরক্ত হন। তাই কখনো কখনো মনে হয়, খুঁতখুঁতে স্বভাব আমার একটা দোষই! আমি স্পষ্টভাষী। যেটা পছন্দ নয়, সেটা সোজাসাপটা বলে ফেলি। বিষয়টা অনেকে নিতে পারেন না। আমাকে ভুল বোঝেন। এ কারণে নিজের স্পষ্টভাষী স্বভাবটিকে মাঝেমধ্যে দোষ বলে মনে হয়! আমার যত গুণ আমার একটি গুণ হলো সততা। আমি আমার কাজের জায়গায় এবং ব্যক্তিগত জীবনে সৎ থাকার চেষ্টা করি। আমার মনে হয়, এটা একটা বড় গুণ। মানুষকে বিশ্বাস করতে পারি, এটা আমার নিজের কাছে একটা গুণ বলে মনে হয়। চেষ্টা করি আমার আশপাশে যেসব মানুষ আছে, তাদের দুঃসময়ে পাশে থাকার। আমার মনে হয়, মানুষ কখনো একা ভালো থাকতে পারে না, সবাইকে নিয়েই ভালো থাকতে হয়। আমার পাশের মানুষটি খারাপ থাকলে আমিও খারাপ থাকব। তাই বিপদে সবাইকে সাহায্য করার চেষ্টা করি।গ্রন্থনা: শর্মিলা সিনড্রেলা