খুচরা খবর

হলিউডে যেন এখন চলছে বিয়ের মৌসুম। তবে শিগগিরই ব্যাচেলর ডিগ্রিটা বিসর্জন দিতে রাজি অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার হাডসন। ডেভিড ওটুঙ্গার সঙ্গে ছয় বছর আগে বাগদান হলেও বিয়ের ব্যাপারে হাডসনের বক্তব্য, ‘দুজনের কেউ তো আর পালিয়ে যাচ্ছে না। এত তাড়া কিসের?’
কাজপাগল হিসেবে শাহরুখ খানের খ্যাতি আছে। এবার শাহরুখ ‘ফ্যান’কে টানা ১৫ ঘণ্টা সময় দিলেন। সে কী, কাজ ফেলে...। না, ফ্যান কিং খানের নতুন ছবি। তারই শুটিংয়ে...।
যাঁরা এক সানি লিওনিতে রক্ষা নেই বলে আফসোস করেন, তাঁদের জন্য দুঃসংবাদ। বলিউডে এবার দেখা যাবে দুজন লিওনিকে। না, তাঁর ক্লোন হয়নি। নতুন ছবি মাস্তিজাদিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন তিনি।
বলিউডের তারকাদের অনেকের সঙ্গেই তাঁদের ব্যক্তিগত কর্মচারীদের অনেক ভালো সম্পর্ক। এবার জ্যাকুলিন ফার্নান্দেজ রীতিমতো চমকে দিলেন তাঁর গাড়িচালকের মেয়ের মধুচন্দ্রিমার পুরো খরচটা দিয়ে।
পরিণীতি চোপড়াকে সব সময় হাসিখুশি আর মাস্তিতে ব্যস্ত থাকতে দেখা যায়। বলিউডের এত চাপের জীবন সামলেও এত হাসিখুশি কীভাবে থাকেন? পরিণীতির উত্তর—ছুটি। তিনি কাজ থেকে প্রচুর ছুটি নিয়ে সময়টা প্রিয়জনদের সঙ্গে কাটান।

চুরির অভিযোগ, পোশাক চুরির, সেটিও কিনা ‘ভার্চুয়াল’ পোশাক! লিন্ডসে লোহানের বিরুদ্ধে সম্প্রতি এমনই একটা মামলা ঠুকে দেওয়া হয়েছে। ভাইকে নিয়ে লোহান একটি অনলাইন পোশাকের দোকান খুলেছেন। কিন্তু এক ব্যক্তির অভিযোগ, আইডিয়াটা তাঁরই।
মালয়েশিয়ান এয়ারলাইনস তো আকাশপথে কুফা-ই ধরে দিয়েছে। সম্প্রতি মরগ্যান ফ্রিম্যানও বিমানের উড়ালপথে যান্ত্রিক গোলযোগের মুখে পড়েন। তবে পাইলটের বুদ্ধিমত্তায় নিরাপদে বিমান অবতরণ করানো হয়।
নতুন টার্মিনেটর আসছে। সে খবর আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল, জনপ্রিয় এই সিরিজের নতুন ছবির নাম টার্মিনেটর জেনেসিস।

সাধারণত পুরুষরাই গদগদ সব বাক্যবাণ ছুড়ে মেয়েদের পটানোর চেষ্টা করে। একেই কেতাবি ভাষায় বলে ফ্লার্ট করা। কাজটায় মেয়েরাও কিন্তু কম পটু নয়। তবে এই বিদ্যা নাকি সোনম কাপুরের পেটে খুব একটা নেই। ফ্যাশনে সোনম যতটা দক্ষ, ততটাই অদক্ষ পুরুষদের সঙ্গে ফ্লার্ট করাতে।
হিন্দি ছবিতে অভিনয় করবেন অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা ব্রেট লি। ছবির নাম আনইন্ডিয়ান। ব্রেটের সঙ্গে অভিনয় করবেন তন্নিষ্ঠা চ্যাটার্জি। ছবির শুটিং শুরু হবে অক্টোবর মাসে। বেশির ভাগ শুটিং হবে অস্ট্রেলিয়ার সিডনিতে। এর আগে আশা ভোঁসলের মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল ব্রেটকে।
পাপারাজ্জির ভয়ে বাসায়ই থাকছেন জেনিফার লেরেন্স। বাইরে বোরোলেই যদি পাপারাজ্জিরা তাড়া করে, তাই। কিছুদিন আগে জেনিফারের কিছু আপত্তিকর আলোকচিত্র অনলাইনে ফাঁস হয়ে যায়। তারপর থেকেই কিছুটা বিমর্ষ তিনি।