খুচরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস
জেমস

 আলোকচিত্রী জেমসের (সংগীতশিল্পী) কথা এরই মধ্যে জানা হয়ে গেছে। এবার তাঁর তোলা ছবি দিয়ে অডিও অ্যালবামের প্রচ্ছদ তৈরি হলো। অ্যালবামের নাম কেয়া পাতার নৌকো। জেমসের অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার প্রিন্স মাহমুদ। প্রিন্স আবার মিশ্র শিল্পীর অ্যালবাম তৈরি করেছেন। এখানে সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি। অ্যালবামের প্রচ্ছদ নকশা করেছেন নিয়াজ আহমেদ। ঈদে অ্যালবামটি বাজারে আনছে অগ্নিবীণা।
 জীবনঢুলী ছবির পর তানভীর মোকাম্মেল নতুন একটি প্রামাণ্যচিত্র তৈরি করবেন। ছবির নাম ধলেশ্বরী কথা। ধলেশ্বরী নদীকে কীভাবে বাঁচানো যায়, এ ব্যাপারটি নিয়ে বিস্তর গবেষণা করেছেন তিনি। তার মানে বোঝা-ই যাচ্ছে, একটু অন্য রকমের প্রামাণ্যচিত্র হতে যাচ্ছে এটি। শুটিং শুরু হবে শিগগিরই।
 পর্দায় ধুমধাড়াক্কা অ্যাকশন করতেই দেখা যায় তাঁদের। তবে আরনল্ড শোয়ার্জনেগার, সিলভেস্টার স্ট্যালোনরা কিন্তু বাস্তবে শান্তিকামী। সম্প্রতি এই দুজনসহ হলিউডের ২০০ জন একটি যৌথ বিবৃতিতে সই করেছেন। যে বিবৃতিতে তাঁরা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জোর আহ্বান জানিয়েছেন।
 বিয়েটা তাঁর জন্য প্রথম নয়। কিন্তু প্রথমের রোমাঞ্চ অবশ্যই এনে দেবে। বিয়েতে যেন ভালো দেখায়, এ কারণে জেনিফার অ্যানিস্টোন কয়েক কেজি ওজন কমানোর মিশন নিয়েছেন।
 এই জীবনে আর ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে না জেসিকা অ্যালবাকে। পরিচালক রবার্ট রদ্রিগেজ জানান, সম্ভব হলে তিনি তাঁর প্রতিটি ছবিতে অ্যালবাকে নেবেন। অ্যালবার অভিনয়ে তিনি এতটাই মুগ্ধ! মজার ব্যাপার হচ্ছে, ১৭ বছর বয়সে অ্যালবাকে এই পরিচালকই প্রত্যাখ্যান করেছিলেন!
 সাবেক প্রেমিক নতুন সম্পর্ক গড়তে যাচ্ছেন। হৃদয়ে জ্বলুনি তো হতেই পারে। কিন্তু জর্জ ক্লুনির সাবেক প্রেমিকা এলিজাবেত্তা কানালিস জানালেন অন্য কথা। ৩৫ বছর বয়সী ইতালিয়ান অভিনেত্রী বলেছেন, ক্লুনিকে নিয়ে ভাবার মতো সময় তাঁর নেই।
 বিশ্বজুড়ে চলছে আইস বাকেট চ্যালেঞ্জের হিড়িক। বলিউডেও। তবে প্রিয়াঙ্কা চোপড়া আর সোনম কাপুর এই চ্যালেঞ্জ নিতে রাজি হননি। তাঁদের মতে, এটা পানির অপচয়!
 ম্যায় তেরা হিরো ছবির সহশিল্পী বরুণ ধাওয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন নার্গিস ফাখরি। নার্গিসের দাবি, তিনি প্রেম করছেন ঠিকই, কিন্তু সেটা শুধু নিজের সঙ্গে।
 চলচ্চিত্র তারকারা অনেকেই প্রযোজক হিসেবে পরে নাম কামান। এমনকি পরিচালক হিসেবেও। তবে দীপিকা পাড়ুকোন জানিয়েছেন, ক্যারিয়ারের কোনো পর্যায়েই এই দুই ভূমিকার একটিতেও দেখা যাবে না তাঁকে।
 হৃতিক রোশন আর জ্যাকুলিন ফার্নান্দেজের মধ্যে প্রেম হতে হতেও হলো না। বাস্তবে নয়, রুপালি পর্দাতেই। জ্যাকুলিন-হৃতিকের সঙ্গে জুটি বানাতে চেয়েছিলেন কবির খান। কিন্তু সময়ের অভাবে কবিরকে ‘না’ বলতে বাধ্য হয়েছেন হৃতিক।
 জিরো ফিগারের চলই চলছে। সেটি ‘মাইনাস ফিগার’ও বলতে পারেন। তবে আলিয়া ভাট মনে করেন, হাড়-হাড্ডি বের করে ফেলার মধ্যে সৌন্দর্য নেই। আসল কথা হলো ফিট থাকা।
রা. হা.
আইএএনএস, কনট্যাক্ট মিউজিক, টিওআই অবলম্বনে