খুচরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলা কুনিস
মিলা কুনিস

 কৃষ্ণকলি লুপিতা নিয়োঙ্গের সৌন্দর্যের রহস্য জানা যায়নি। তবে এতটুকু জানা গেল, সৌন্দর্যের ব্যাপারে তিনি মায়ের দেওয়া পরামর্শ অক্ষরে অক্ষরে মেনে চলেন।

 ‘ডাবল’ বিয়ে হলো না জর্জ ক্লুনির। ভেনিসে বিয়ের অনুষ্ঠানের আগে লন্ডনে বিয়ের আইনগত আনুষ্ঠানিকতা সারবেন বলে খবর বেরিয়েছিল। ১২ ডিসেম্বর সেই বিয়েটা নাকি হয়েও গেছে। তবে ক্লুনি জানিয়েছেন, এ স্রেফ গুজব।

 সুযোগ পেলে রাজ্যসভায় যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি আমির খান। বললেন, ‘ভেবে দেখব।’ একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে আরেকটি প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘এমন কিছু হলে (রাজ্যসভায় গেলে) প্রতিদিন সেখানে হাজির থাকব।’ তিনি এখানে রাজ্যসভার অধিবেশনের কথাই বলতে চেয়েছেন।

 পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে কেটি হোমসের। অল উই হ্যাড উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ছবির পাণ্ডুলিপি।

 ভারতের যোধপুরে নাকি ফোসকা পড়া গরম পড়েছে। সেই গরমেই শুটিং চলছে এক পহেলি লিলা ছবির। ছবিতে কাজ করছেন সানি লিওন। নিন্দুকেরা বলছেন, লিওন যোধপুরে আছেন বলেই নাকি ‘তাপমান’ একটু বেশি!

সানি লিওন
সানি লিওন

 যস্মিন দেশে যদাচার। পাকিস্তানি হলেও বলিউডে অভিষেকটা যখন হয়েই গেছে, ইমরান আব্বাসকে তো কাহিনির প্রয়োজনে ‘অনেক কিছু’ করতে হতেই পারে। ইমরান বলেছেন, তা তিনি রাজি। তবে স্পর্শকাতর বা রগরগে কোনো দৃশ্যে অভিনয় করতে পারবেন না।

 বাইরে ঝুলছে ‘হাউসফুল’। ভেতরে নাকি ফাঁকা! ফাইন্ডিং ফ্যানি ছবির দর্শক আগ্রহের ব্যাপারে সন্ধান করতে গিয়ে এমনই তথ্য পেয়েছে মুম্বাই মিরর!

 মিলা কুনিসের ইচ্ছে, তাঁর প্রথম সন্তানের ডেলিভারি হোক বাসায়ই। সন্তান জন্মের আগের মুহূর্তগুলোতে তিনি রিল্যাক্সড থাকতে চান। এ সময় চিকিৎসক নয়, তিনি একজন ধাত্রীর সাহায্য নিতে চান। অস্ত্রোপচার নয়, কুনিস চান তাঁর সন্তানের জন্ম হোক স্বাভাবিকভাবে। সেটাই তাঁর সন্তানের জন্য ভালো হবে।

 রা. হা.
আইএএনএস, কনট্যাক্ট মিউজিক, টিওআই, জি নিউজ অবলম্বনে