খুদে আঁকিয়েদের পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের জাতীয় পর্যায়ে আয়োজিত বার্ষিক শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ছিল গতকাল। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।‘বৈশাখে ছবি আঁকো জ্যৈষ্ঠে প্রদর্শনী’ নামে বয়সভিত্তিক চারটি বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় চার হাজার প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে বাছাই পর্বে উত্তীর্ণ ৮০টি ছবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হয় সপ্তাহব্যাপী প্রদর্শনী।গতকাল শনিবার চার বিভাগের চারজন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী এবং সব বিভাগ মিলিয়ে শ্রেষ্ঠ স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। সেরা পুরস্কার পেয়েছে সিলেটের হামিদুর রহমান। প্রথম স্থান অধিকারীরা হলো: মুশফিক শাবাব, লামিসা জাহিন, নাফিসা ইসলাম ও অনিক পাল।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। সভাপতিত্ব করেন শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী।