খুদে লেখকদের জন্য কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যারা লেখক হতে চায়, তাদের জন্য একটি কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমী।
২৫ ও ২৬ জুন দুই দিনের এই কর্মশালায় শেখানো হবে বাংলা বানান ও শুদ্ধ উচ্চারণ। কর্মশালাটি পরিচালনা করবেন টোকন ঠাকুর, চঞ্চল আশরাফ ও শোয়েব সর্বনাম।
কর্মশালায় অংশগ্রহণকারী সেরা ১০ জনের লেখা বাংলাদেশ শিশু একাডেমী প্রকাশিত মাসিক শিশু ও দৈনিক ইত্তেফাক-এর ‘কচি–কাঁচার আসর’-এ প্রকাশিত হবে। অংশগ্রহণকারী সবার জন্য থাকবে বিশেষ শুভেচ্ছা পুরস্কার। কর্মশালায় অংশ নিতে যোগাযোগ করা যাবে শিশু একাডেমীর গ্রন্থাগারিক রেজিনা আক্তারের সঙ্গে কিংবা ০১৭১৫২৬৭৩৮৩ নম্বরে। কর্মশালা চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।