খুদে শিল্পী প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শাম্স শিল্পাঙ্গনের আয়োজনে দিনব্যাপী খুদে শিল্পী প্রতিযোগিতা ও হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছিল ছড়া গান, দেশাত্মবোধক গান, পঞ্চকবির গান, আবৃত্তি, অঙ্কন ও নৃত্য।

আয়োজক সংগঠনের ‘ক্লাব প্রজাপতি’র সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রতিযোগিতার শেষে বিকেলে ছিল পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন আবদুন নূর তুষার। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল গান, নৃত্য ও পাপেট শো। বিজ্ঞপ্তি।