খুদে শিল্পী প্রতিযোগিতা ২০১৫ ও হস্তশিল্পমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত শুক্রবার বসেছিল শিশুদের মেলা। পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানের যে রেওয়াজ বহু আগে থেকে প্রচলিত ছিল, তাকে অদৃশ্য হয়ে যাওয়ার হাত থেকে যারা বাঁচিয়ে রেখেছে, তারই একটি প্রতিষ্ঠান হলো শামস শিল্পাঙ্গন। খুদে শিল্পীদের প্রতিযোগিতার পাশাপাশি দিনভর সেখানে আয়োজন করা হয় হস্তশিল্পমেলার। ‘ক্লাব প্রজাপতি’র সদস্যরা জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সূচনা করে এই মেলার।
প্রতিযোগিতায় ছিল ছড়া গান, দেশাত্মবোধক গান, পঞ্চকবির গান, আবৃত্তি, অঙ্কন ও নৃত্য।
বিকেল পাঁচটায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাতটায় নাট্যশিল্পী সুমন পাটওয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।