খুদে শিল্পীদের সঙ্গে শাহরুখ খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সা রে গা মা পা লিটল চ্যাম্পস’। ভারতীয় টিভি চ্যানেল জি টিভির খুদে সংগীত প্রতিভা খুঁজে বের করার আলোচিত অনুষ্ঠান। এরই মধ্যে এ প্রতিযোগিতা থেকে উঠে এসেছে তিন শিশুশিল্পী—হরিয়ানার সালমান আলী (১৩), হিমাচল প্রদেশের নিতিন কুমার (১৪) ও রাজস্থানের আজমত হোসেইন (১০)। আগামী ১ অক্টোবর এ তিন প্রতিযোগী নামবে সেরা হওয়ার লড়াইয়ে। আর সেখানে উপস্থিত থাকবেন শাহরুখ খান। তুলে দেবেন তিন প্রতিযোগীর হাতে পুরস্কার। শুধু তা-ই নয়, সেরা প্রতিযোগীকে শাহরুখ তাঁর নতুন ছবি রা ডট ওয়ান-এর প্রচারণা অনুষ্ঠানেও নিয়ে যাবেন। জি নিউজ।