দোষ-গুণ মিলিয়েই মানুষ। তারকারাও এর বাইরে নন। তারকাদের ভালো গুণগুলো কী, তাঁদের কি কোনো মন্দ দিক আছে? এবার তারকার নিজের মুখেই শুনুন দোষ-গুণের খবরআমার যত দোষ আমার ধৈর্য কম। অনেক সময় কোনো একটা বিষয়ে ধৈর্য ধরলে ফল ভালো হবে জেনেও দেখা যায়, অর্ধেক পথ না যেতেই ধৈর্য আর থাকে না। ইদানীং আমার মধ্যে বড় ধরনের একটা পরিবর্তন দেখা দিয়েছে—এটা হচ্ছে খুব তাড়াতাড়ি রেগে যাওয়া। আমার পরিবারের সদস্যরা বিষয়টি টের পাচ্ছেন। তবে যার সঙ্গে রাগটা হয়, সে যদি ভুলটা বুঝতে পারে এবং আমাকে বোঝাতে সক্ষম হয়, তাহলে রাগটা বেশিক্ষণ স্থায়ী হয় না। আমার আত্মবিশ্বাস অনেক কম বলে মনে হয়। এই কম আত্মবিশ্বাসের কারণে অনেক কিছু হয়েও হয় না। যা কোনোভাবেই ঠিক না।আমার যত গুণ কোনো কিছু না ভেবেই মানুষকে খুব বিশ্বাস করি। অনেকে নানা কথা বললেও যাকে বিশ্বাস করি, তাঁর প্রতি আমার বিশ্বাস কমে না। অন্ধবিশ্বাসের কারণে অনেকেই আবার আমার সঙ্গে বিশ্বাসভঙ্গের কাজও করে। এ ধরনের কাজ করার পরও তাদের আমি ক্ষমা করে দিই। পরিবার ও আত্মীয়স্বজনদের সবার দাবি, আমি সত্য কথা বলি। যেহেতু সবাই আমাকে সত্যবাদী হিসেবে জানে, তাই মনে হয় এটা অনেক ভালো একটা গুণ। গ্রন্থনা: মনজুর কাদের