খুলনায় আবিদ স্মরণোত্সব
অকালপ্রয়াত ক্লোজআপ তারকাখ্যাত কণ্ঠশিল্পী আবিদ শাহরিয়ার স্মরণে আজ শুক্রবার সকালে খুলনার নগরীর শহীদ হাদিস পার্কে ‘শিল্পী আবিদ উত্সব’ অনুষ্ঠিত হয়েছে। আবিদ স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।উদ্বোধন অনুষ্ঠানে শিল্পী আবিদ স্মৃতি পরিষদের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ময়ীনউদ-দীন আহমেদের সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান, মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ূম, অধ্যাপক শংকর কুমার মল্লিক, হাফিজুর রহমান ভূঁইয়া, অচিন্ত্য ভৌমিক, আনিছুর রহমান প্রমুখ। আবিদের বাবা মিনা মিজানুর রহমান বলেন, ‘আবিদের প্রতি সবার ভালোবাসা এবং হূদয়ের টান থেকেই এই উত্সবের আয়োজন করা হয়েছিল। প্রথমদিকে দুইদিনের উত্সব হওয়ার কথা থাকলেও দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতির কথা চিন্তা করে ছোট পরিসরে করা হয়। আর তাই উদ্ধোধনী অনুষ্ঠানের পরই দুইদিনব্যাপি উত্সব স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।’ ২০১১ সালের ২৯ জুলাই অগণিত ভক্ত-শ্রোতা আর শুভাকাঙ্ক্ষীকে কাঁদিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে মারা যান মিনা আবিদ শাহরিয়ার বাপি।আবিদের গাওয়া গানের অ্যালবামগুলো হলো ‘এত ভালোবাসি’ (রবীন্দ্রসংগীত), ‘ভালোবাসার প্রহর’ (আধুনিক), ‘নব আনন্দে জাগো’ (রবীন্দ্রসংগীত) ও ‘হে বন্ধু হে প্রিয়’ (মঞ্চে গাওয়া গান নিয়ে)।ক্যাপশন: আবিদ শাহরিয়ার