খুলনায় আজ কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় আজ কনসার্টের আয়োজন করেছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। খুলনা স্টেডিয়ামে তরুণদের জন্য আয়োজিত এই কনসার্টের শিরোনাম: ‘নারীর প্রতি সহিংসতাকে “না” বলুন: সত্যিকারের পুরুষ হোন’। আজ কনসার্টে গান করবে নগরবাউল, ফিডব্যাক, ওয়ারফেজ, মাকসুদ ও ঢাকা, দলছুট, প্রমিথিউস, শিরোনামহীন, মেকানিক্স, নেমেসিস, লালন, বেদুইন এবং দৃক।ইউএনএফপিএর চিফ অব অপারেশনস আফসানা তাহের বলেন, ‘নারীর প্রতি সহিংসতা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। আমরা চাই এ ব্যাপারে দেশের যুবসমাজকে সচেতন করতে। আর তা গানের মধ্য দিয়ে।’বামবার সহসভাপতি ফুয়াদ নাসের বলেন, ‘এবারই প্রথম খুলনায় কনসার্ট করছে বামবা। আশা করছি, গানের মধ্য দিয়ে আমরা তরুণদের সচেতন করতে পারব।’