খুলনায় আজ থেকে ‘চার্লি চ্যাপলিন চলচ্চিত্র উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বিভাগীয় জাদুঘর মিলনায়তনে আজ থেকে শুরু হচ্ছে ‘চার্লি চ্যাপলিন চলচ্চিত্র উৎসব’। দুই দিনের এই উৎসবের আয়োজন করেছে খুলনা ফিল্ম সোসাইটি। জানা গেছে, চার্লি চ্যাপলিন পরিচালিত ও অভিনীত ছবি দেখানো হবে উৎসবে। ছবিগুলো হলো দি কিড, গোল্ডরাশ, সিটি লাইট্স, মডার্ন টাইমস ও দি গ্রেট ডিক্টেটর।আজ এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তানভীর মোকাম্মেল।উৎসব উপলক্ষে কাল শনিবার সকালে ‘চ্যাপলিনের শিল্প ও শৈলী’ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হবে।