খুলনায় চলচ্চিত্র প্রদর্শনী ও কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা ফিল্ম সোসাইটির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্রবিষয়ক কর্মশালা। ৯, ১০ ও ১১ জুন খুলনার আভা সেন্টারে প্রতিদিন বিকেল পাঁচটায় প্রদর্শিত হবে নূরুল আলম আতিক নির্মিত একটি করে কাহিনিচিত্র। এগুলো হচ্ছে—‘সাইকেলের ডানা’, ‘ডুবসাঁতার’ ও ‘বিকল পাখির গান’। প্রদর্শনীর পাশাপাশি নূরুল আলম আতিক প্রশিক্ষণ দেবেন চিত্রনাট্য রচনাসহ চলচ্চিত্র নির্মাণের মৌলিক ও প্রায়োগিক বিষয়গুলো। কর্মশালায় সহপ্রশিক্ষক হিসেবে থাকবেন চলচ্চিত্রকর্মী প্রসূন রহমান। এ ছাড়া তিন দিনের প্রদর্শনী ও কর্মশালা শেষে ১২ জুন খুলনা বিশ্ববিদ্যালয় ৩৫ এম এম চলচ্চিত্র সংসদের আয়োজনে চলচ্চিত্রবিষয়ক মুক্ত আলোচনায় অংশ নেবেন নূরুল আলম আতিক। উল্লেখ্য, গত ৮ মার্চ নারী দিবসে খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ডুবসাঁতার’ চলচ্চিত্র প্রদর্শিত হয়।