খুলনায় নাটকের মহরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার মাঝি সম্প্রদায়ের জীবনভিত্তিক টিভি নাটক নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় আব্বাসউদ্দীন একাডেমী। বিমোক্ষ নামের এই নাটকের মহরত উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নাটকটি সম্পর্কে বলেন নাটকের পরিচালক এনামুল হক। সংবাদ সম্মেলনে বলা হয়, আব্বাসউদ্দীন একাডেমী দীর্ঘদিন ধরে এ অঞ্চলের লোকজ এবং সৃজনশীল সংস্কৃতির বিকাশে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় এবার টেলিভিশন নাটক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লিটু আনাম, তুষার খান, দেলোয়ার হোসেনসহ নাটকের বিভিন্ন কলাকুশলী।