খুলনায় নূরুল আলম আতিকের তিনটি ছবির প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা ফিল্ম সোসাইটি আয়োজন করেছে নূরুল আলম আতিকের চলচ্চিত্রের প্রদর্শনী ও চলচ্চিত্রবিষয়ক কর্মশালা। আয়োজক সূত্রে জানা গেছে, খুলনার আভা সেন্টারে আজ থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন বিকেল পাঁচটায় দেখানো হবে সাইকেলের ডানা, ডুবসাঁতার ও বিকল পাখির গান। প্রদর্শনীর পাশাপাশি চিত্রনাট্য রচনাসহ চলচ্চিত্র নির্মাণের মৌলিক ও প্রায়োগিক বিষয়গুলো নিয়ে কর্মশালা পরিচালনা করবেন নূরুল আলম আতিক। সহপ্রশিক্ষক হিসেবে থাকবেন প্রসূন রহমান। ১২ জুন খুলনা বিশ্ববিদ্যালয় ৩৫ এমএম চলচ্চিত্র সংসদের আয়োজনে চলচ্চিত্রবিষয়ক মুক্ত আলোচনায় অংশ নেবেন নূরুল আলম আতিক।