খুলনায় ‘রানওয়ে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় আজ বৃহস্পতিবার থেকে দেখানো হবে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের চলচ্চিত্র রানওয়ে। খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তনে ২৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রানওয়ের সঙ্গে আরও দেখানো হবে মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর ও অ্যানিমেশন চলচ্চিত্র ঐকতান। যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে শ্রুতিচিত্র ও খুলনা ফিল্ম সোসাইটি।