খুলনায় 'শিল্পী আবিদ উৎসব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবিদ
আবিদ

ক্লোজআপ ওয়ান তারকা প্রয়াত মিনা আবিদ শাহরিয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে ‘শিল্পী আবিদ উৎসব’ আয়োজন করেছে আবিদ স্মৃতি পরিষদ। খুলনার শহীদ হাদিস পার্কে আয়োজিত দুই দিনের এই উৎসব ২৮ মার্চ উদ্বোধন করবেন মামুনুর রশীদ।

আবিদের বাবা ও আবিদ স্মৃতি পরিষদের সদস্য মিনা মিজানুর রহমান গতকাল শনিবার জানান, এবার এই উৎসবে ‘গুণীজন সম্মাননা’ পাচ্ছেন সংগীত গবেষক করুণাময় গোস্বামী। প্রতিদিন বিকেল পাঁচটায় শুরুতেই হবে আলোচনা। আরও থাকবে আবিদকে নিয়ে স্মৃতিচারণা। গান, আবৃত্তি আর নাচ তো থাকবেই।

২০১১ সালের ২৯ জুলাই কক্সবাজারে এক দুর্ঘটনায় মারা যান আবিদ।