খেপেছেন প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

ব্যাপারটা প্রথমে রসিকতা হিসেবেই নিয়েছিলেন৷ কিন্তু শেষ পর্যন্ত হালকাভাবে নেওয়ার সুযোগ থাকল না৷ সাবেক প্রেমিক অসীম মার্চেন্ট সত্যি সত্যিই তাঁকে নিয়ে জীবনীমূলক ছবি বানাচ্ছেন দেখে নড়েচড়ে বসলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ সোজা উকিল নোটিশ পাঠিয়ে দিলেন অসীম ও সাবেক ম্যানেজার প্রকাশ জাজুর দরজায়৷
প্রিয়াঙ্কা তখন ‘প্রিয়াঙ্কা’ হয়ে ওঠেননি৷ উঠতি ক্যারিয়ারের সেই ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়টায় অসীমের সঙ্গে প্রেম ছিল৷ সেই প্রিয়াঙ্কা এখন বলিউডের সেরা তারকাদের একজন, অসীমের বরাতে টুটাফুটা ভিলেনের চরিত্রই কেবল জুটেছে৷ সেই অসীমের প্রযোজনায় জাজুকে নিয়ে ছবি বানানো হচ্ছে৷ জাজু স্রেফ উপলক্ষ, ছবির গল্প প্রিয়াঙ্কাকে ঘিরেই৷ তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনুমতি ছাড়া ছবি বানানোর অধিকার কারও নেই বলে ক্ষিপ্ত প্রিয়াঙ্কা সোজা উকিল নোটিশ পাঠিয়েছেন৷ মুম্বাই মিরর৷