খেলনা হেলিকপ্টারে মগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত কিছু থাকতে খেলনা হেলিকপ্টার? বাচ্চাকাচ্চা কেউ হলে না-হয় কথা ছিল। টম ক্রুজ কিনা মেতেছেন খেলনা হেলিকপ্টার নিয়ে। মিশন ইম্পসিবল ছবির এই তারকা শুটিংয়ের ফাঁকে যে সময় পাচ্ছেন, পুরোটাই এই রিমোট কন্ট্রোল-নিয়ন্ত্রিত খেলনা হেলিকপ্টারের পেছনেই ব্যয় করছেন। তিনি এই মুহূর্তে আছেন ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের একটি হোটেলে। সেখানে অল ইউ নিড ইজ কিল নামে একটি ছবির শুটিং করছেন তিনি। টম ক্রুজের মজার কাণ্ডকীর্তি দেখে মোটামুটি চমৎকৃত হোটেলের সবাই। ও হ্যাঁ, টম ক্রুজ আবার সবার প্রতি খুব বন্ধুবৎসলও। এএনআই।